Skip to main content

Posts

করোনার দিনঃ বদলে গেছে চারপাশ!

বদলে গেছে চারপাশ এ যেন নতুন এক পৃথিবীতে বসবাস! চারিদিকে নেই আগের সেই কোলাহল, বাইরে ঘুরাঘুরি হয়না এখন আর, বন্ধুদের সাথে চায়ের আড্ডা জমেনা কতদিন হল 😥 তবে এতোকিছুর ভীড়ে ভালো লাগছে এই দেখে প্রকৃতি তার আগের রূপ ফিরে পাচ্ছে চারিদিকে সবুজের সমারোহ আর প্রাকৃতিক সৌন্দর্য্য এ যেন সত্যিই নতুন এক পৃথিবী! তবে বলতে কষ্ট হয় এই করোনা কালে অনেকেই মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে, বেড়েছে অবসাদ আর একঘেয়েমি ঘরে থাকতে থাকতে নিজেদেরকে বানিয়ে ফেলেছে চিড়িয়াখানায় বন্দী থাকা এক প্রাণী 😥 করোনা সংকট কাটিয়ে একদিন আমরা সুস্থ পৃথিবীতে বসবাস করবো ঠিকই তবে থাকবেনা সবাই মৃত্যুর মিছিলে কেউ হারাবে তার প্রিয়জন 😥 তবে এসব নিয়েই আমাদের বাঁচতে হবে করোনাকাল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিন গুলোতে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

বাবাকে যে কথা হয়নি বলা | ভালোবাসি বাবা

পৃথিবীতে আপনি অসংখ্য খারাপ মানুষ পাবেন কিন্তু একজন খারাপ বাবা পাবেন না! প্রত্যেক বাবাই তার সন্তানের জন্য আশীর্বাদ স্বরূপ সেই সন্তান সবচেয়ে অভাগা যে বাবার আশীর্বাদ পেলোনা! কোন বাবাই তার সন্তানের অমঙ্গল চান না সন্তান যতই অবাধ্য হোক না কেন! নিজের ইচ্ছার বিসর্জন দিয়ে যিনি সন্তানের মুখে হাসি ফোটান সেই ব্যক্তি হচ্ছেন বাবা ❤ বাবার পোশাকের দিকে চেয়ে দেখেছেন কি বাবারা এক পোশাকে অনেক দিন পার করে দেয় শুধুমাত্র সন্তানদের ভালো পোশাক পড়ানোর জন্য ❤ সন্তানের সাথে বাবার ভালোবাসা মূল্যহীন পৃথিবীতে যে কয়জন ব্যক্তি নিঃস্বার্থে ভালোবেসে যায় তন্মধ্যে বাবা একজন। বাবাকে কখনো জড়িয়ে ধরে বলা হয়না ভালোবাসি বাবা! তবে ভালোবাসি বাবা সবসময় ❤ বিশ্ব বাবা দিবসে একটাই চাওয়া ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, কোন বাবার শেষ আশ্রয়স্থল যেন না হয় বৃদ্ধাশ্রম। যাদের বাবা পৃথিবীতে নেই মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। (আমীন) © Tanvir Rana Juwel

অনলাইনে হাজার হাজার ডলার ইনকাম ও বাস্তবতা!

ঘরে বসে অনলাইনে হাজার হাজার ডলার ইনকাম! এরকম লোভনীয় বিজ্ঞাপন দেখে ঘরে ঘরে উইন্ডোজ পিসির সংখ্যা বাড়তে থাকছে সাথে বাড়ছে হতাশাও! সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে সফলতার চাইতে হতাশার গল্পই বেশি! তার পিছনে রয়েছে কিছু আইটি প্রতিষ্টানের ব্যবসায়ী মনোভাব আর লোভনীয় বিজ্ঞাপন! আইটি সেক্টরটা এমন না যে এলাম দেখলাম জয় করলাম ব্যশ হয়ে গেলো আই এম এ আইটি মাস্টার! আইটি সেক্টরটা হিউজ একটা ইন্ডার্স্ট্রি যা প্রতিনিয়ত আপডেট হচ্ছে নিজেকে আপডেট করতে না শিখলে এই সেক্টর আপনার জন্য না! আইটি সেক্টর টা এমন না যে পরীক্ষায় পাশ করার জন্য আগের রাত আপনাকে একটা সিলেবাস দেওয়া হলো আর আপনি তা পড়ে পরীক্ষায় ভালো ভাবে পাস করে নিলেন! যারা এভাবে শর্ট সিলেবাস দেয় এটাকে বলে ডিজিটাল তাবিজ অনলাইনে এরকম হাজার হাজার তাবিজ বিক্রেতা রয়েছে যারা প্রতিনিয়ত  নিউবিদের ধোকা দিয়ে যাচ্ছে! আইটি সেক্টর হচ্ছে এমন একটা ফিল্ড যেখানে নিজের এক্সপার্টাইজ খাটিয়ে নিজের স্কিল গুলোকে এপ্লাই করতে হয়! তো আপনি কখন নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন? এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু নিজেকে এক্সপার্টাইজ করতে পেরেছেন! নামের আগে ফ্রিল্যান্সার নাসিম, ...

জীবনকে উপভোগ করুণ

জীবন মানে কি???? জীবন মানে বয়ে চলা অনন্ত এক নদী.... কখনো সে চুপচাপ শান্ত, কখন উত্তাল, কখনো তার মন  ভাঙ্গে স্রোতের বিপরীতে চলতে গিয়ে কখনো সে পথ হারায়... তবে সে আশাহত হয়না ঠিকই সে তার আপন মোহনায় চলে আসে তার সৌন্দর্যকে উপভোগ করে এবং তার সৌন্দর্য্যে অন্যকে মহামান্বিত করে। জীবনের গল্প ছোট নয় তাই জীবনকে বুঝতে সময় দিতে হবে... জীবন সেতো নিয়তির আজব খেল জীবনের পথে চলতে গিয়ে হাসতে হবে আবার মাঝে মাঝে  কাঁদতে ও হয় আবার এসব নিয়েই বাঁচতে হয়। জীবনের মানে বুঝতে হলে প্রথমে নিজেকে জানতে হবে নিজেকে বুঝুন নিজেকে জানুন মনকে জিজ্ঞেস করুন সে কি চায়! তাহলেই জীবনের অর্থ খুজে পাবেন। পরিশেষে বলবো জীবন সুন্দর তাকে উপভোগ করুন তাইতো কবি বলেছেনঃ "মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে , মানবের মাঝে আমি বাঁচিবারে চাই"

বিদেশে উচ্চ শিক্ষাঃ জানুন বিস্তারিত (A to Z Guideline)

বিদেশে উচ্চশিক্ষা প্রত্যেক শিক্ষার্থীদের জন্য স্বপ্নের মতো দিন যত যাচ্ছে ততোই আমাদের মধ্যে বাড়ছে বিদেশে উচ্চ শিক্ষার প্রবণতা। তবে এতো শিক্ষার্থী কেনই বা যাচ্ছে বিদেশে উচ্চ শিক্ষার্থে তা অনেকটা অজানাই রয়ে যায়! অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষা দেশে থেকেই ভালোভাবে সম্পন্ন করা যায় তা করতে চাচ্ছে বিদেশের মাটিতে! সঠিক তথ্য অনুযায়ী অনেক শিক্ষার্থী তার বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হলেও অনেকে সঠিক তথ্য ও জানাশোনার অভাবে মাঝপথে এসে সব হারিয়ে তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। তাই বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাই উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইলে প্রথমেই ভাবতে হবে আপনি কেনো বিদেশে পড়তে যেতে চান, তারপর ভাবতে হবে আপনি যে কোর্সটি করার জন্য বিদেশে যেতে চাইছেন সেই কোর্সটি দেশে কোথাও করা যায় কিনা, করা গেলেও দেশে ও বিদেশে আপনি কি কি সুবিধা ও অসুবিধার সম্মুখীন হতে পারেন তা পাশাপাশি দাড় করিয়ে বিবেচনা করুন। সবদিক বিবেচনা করে যেই সিদ্ধান্ত আপনার জীবনে কোনো অনিশ্চয়তা বয়ে না আনবে সেই পথটি বেছে নেওয়াই ভালো। নিম্নলিখিত বিষয়গুলো...

বিশ্বকাপ ফুটবল আমাদের আবেগ ও বাস্তবতাঃ

ফুটবল বিশ্বকাপকে বলা হয় "দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ" চার বছর অন্তর অন্তর আমাদের মাঝে ফুটবল বিশ্বকাপ আসে বিনোদনের এক মহা উপলক্ষ নিয়ে ফুটবল যেহেতু বিশ্বের সবচাইতে জনপ্রিয় খেলা তা নিয়ে মাতামাতি হবে এটাই  স্বাভাবিক! কথায় আছে বাঙ্গালী অতি আবেগী জাতি ফুটবল বিশ্বকাপ আসলেই আমরা যেন দলে দলে ভাগ হয়ে পড়ি। খেলাধুলা নিচকই বিনোদনের মাধ্যম সেটাকে বিনোদনের পর্যায়ে রাখাই ভালো তবে পর্যবেক্ষণ করে দেখা যায় সেই ভিনদেশীদের খেলা আর আমাদের মধ্যে বিনোদনের পর্যায়ে থাকেনি তা রূপ নিয়েছে সংঘাতে! ফল শ্রুতিতে বন্ধুত্বে দেখা দিচ্ছে ফাটল বাড়ছে রেষারেষি আত্মীয়তায় পড়ছে ভাটা! আমাদের দেশে ব্রাজিল- আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার একটা রেওয়াজ আছে যা চলে আসছে পূর্ব পুরুষদের কাল থেকে আর এসব নিয়ে মাতামাতি ও নতুন নয় তবে পূর্বে সেটা ছিলো সমর্থন কেন্দ্রীক আর এখন তা রূপ নিয়েছে বিবাদের। দূর্ভাগ্য জনক ভাবে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেয় এতে করে আর্জেন্টিনার বাঙ্গালী সমর্থকদের লজ্জার মুখে পড়তে হয় তারা যতই যুক্তি দেখাক না কেন তাদের মধ্যে একধরনের লজ্জা কাজ করছিল এবং সেই সাথে জ্বলছিল প্রত...

আসুন পথ শিশুদের পাশে দাড়াই

চলছে শীতকাল। সারা দেশে বেড়েই চলছে শীতের দৌড়াত্ব গত বছর গুলোর তুলনায় এবারের শীতের প্রকটও বেশী। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশে শৈত্য প্রবাহ চলবে আরো কয়েক সপ্তাহ। শীত সবার জন্য প্রিয় এক ঋতু গরমের উষ্ণতা থেকে বাচতে সবাই যেন চাতক পাখির মতো শীতের জন্য অপেক্ষা করে থাকে। শীত প্রকৃতিতে আনে বৈচিত্র দেয় নতুন এক আমেজ। তবে প্রবাদে আছে কারো পৌষ মাস কারো আবার সর্বনাশ তেমনি শীত কারো জন্য আসে পৌষের আশীর্বাদ হয়ে আসে আবার কারো জন্য তা আসে সর্বনাশ হয়ে! আমরা যারা সমাজে বিত্তবান আছি তাদের জন্য শীত এক উপভোগ্য ঋত্য কিন্তু একবার ভেবে দেখেছেন কি আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শীতার্ত গরীব, অনাথ পথশিশুরা এই শীতে কি মানবেতর জীবনযাপন করে?                                একবারও কি তাদের আর্তনাদ আমাদের কানে এসে পৌছায় না? আমাদের মনে রাখা উচিৎ এই শীতার্ত গরীব অনাথ পথশিশুরাই আমাদের প্রতিবেশী, ভাই কিংবা ছেলের মতো তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের বিবেকবোধ থেকেই তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ জেগে উঠা উচিৎ।...