Skip to main content

Posts

স্কিল ডেভলপ ভার্সেস ওয়ানটাইম ইনকাম | তানভীর রানা জুয়েল

অনেকেই আছে ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে শর্টকার্ট রাস্তা খুজে, পুরো বিষয়টি না জেনে না বুঝে তার ওপর এক্সপার্টাইজ খাটাতে আসে!  এতে করে হতাশা বাড়ে! হয়তো কেউ কেউ কোন এক সময় সফল হয় কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়না এই যে আকাশের রঙ পাল্টায় প্রকৃতির নিয়মে মানুষের প্রয়োজনে পৃথিবীরও পরিবর্তন ঘটে!  দুনিয়া পরিবর্তনশীল এখানে আপনার নিজেকে আপডেট রাখতে শিখতে হবে না হয় লাইফ রেইস থেকে আপনি পিছিয়ে পড়বেন! অফলাইন কিংবা অনলাইন ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে স্কিল ডেভলপের বিকল্প নেই যার স্কিল যত বেশি তার সফলতার সম্ভাবনা বেশি! আর সফলতার শর্টকার্ট কোন রাস্তা নেই জগতে যারা প্রকৃত পক্ষে সফল হয়েছেন তার পেছনে আছে কঠিন অধ্যবসায়ের গল্প! স্কিল ডেভলপ ছাড়া যে কাজ গুলো করা যায় তা কখনো ইনকামের আন্ডারেই পড়েনা এগুলা সাইড ইনকাম কিংবা ওয়ান টাইম ইনকাম হিসেবে ধরা হয় এটা আজ আছে কাল নাও থাকতে পারে! এড ভিডিও, এড ক্লিক, সিপিএ এগুলো কোন সময়ই স্কিলের আন্ডারে পড়েনা সুতরাং এটা ওয়ান টাইম ইনকাম সাথে টাইম লস! আরো একটা ওয়ান টাইম ইনকামের মজার গল্প আছে তা হলো অনলাইন কিংবা অফলাইনে তাবিজ বিক্রি 😅 আপনার বাচণ ভঙ্গী ভালো স্মার্ট ফেস বডি ল্যা...

করোনা কাল ও আমার ভাবনা | তানভীর রানা জুয়েল

আলহামদুলিল্লাহ সুস্থ আছি সবাইকে নিয়ে ভালো আছি! সুস্থতা আল্লাহ তায়ালার এক নিয়ামত আর অসুস্থতা গজব মহামারী মুমিনের ওপর আল্লাহর তায়ালার এক পরীক্ষার সমতুল্য! আমরা অসুস্থ হলে কিংবা গজব মহামারী আসলে যেন মহান রবের প্রতি আস্থা না হারাই এবং তা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি খারাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে তাওবা চাই! অবশ্যই আমাদের বিশ্বাস রাখতে হবে যা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামীনের হুকুমেই হচ্ছে এবং তা আমাদের ভালোর জন্যই হচ্ছে। কোভিড-১৯ (করোনা কাল) ৫ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে তন্মধ্যে বঙ্গদেশে ঘটে গেছে অনেক কাহিনি টেস্ট বাণিজ্য, ভূয়া করোনা সার্টিফিকেট বহির্বিশ্বে দেশের নাম অনুজ্জ্বল করেছে! করোনাকালে একটি বিষয় লক্ষ করলাম জীবন থেমে নেই আমাদের দেশ ঘনবসতি পূর্ণ আর হুজুগে দেশে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মানুষ হাটে মাঠে বাজারে ঘুরে বেড়াচ্ছে! তাদের কেউ কেউর স্বাভাবিক নিয়মে জ্বর শর্দি হলেও একটা সময় সুস্থ হয়ে যাচ্ছে! নো টেস্ট নো করোনা এটাই সবচেয়ে স্বস্তির সংবাদ এখন! আরেকটি বিষয় লক্ষ করলাম খেটে খাওয়া মানুষ যেমন রিকশা চালক দিনমজুর কেউ কিন্তু করোনায় আক্রান্ত হ...

কোরবানির হাটে একদিন

কোরবানির হাটে একদিন চাচা গরু কয় দাত? -২ দাত ভাতিজা গরু দেখো ভাতিজা নিজের পালিত গরু না চাচা ঠিক আছে এভাবেই ভালো দূর থেকেই দেখি সময় খারাপ 😅 গরু ভালো লাগছে দাম কত চাচা? -ভাতিজা বেচতাম আশা করছি ৭০ হাজার! না রেবা চাচা এই দামে বেচতা পারতা নায় তে আমরা একটা খইতাম নি আপনারে? -খও ভাতিজা কানে কানে চাচা ৪০হাজার দিলাই ☺ চাচা সন্তুষ্ট নায় খইলা ইনশা আল্লাহ ভাতিজা ৫৫হাজারে বেচমু 🤗 আল্লাহ চাচার আশা পূর্ণ করুন। এভাবেই চললো দাম দার এই পাড়া থেকে ঐ পাড়া ছিলোনা খারাপ কোন অভিজ্ঞতা! তবে অবৈধ গরুর হাটে পুলিশের উচ্ছেদ অভিযান দেখে খারাপ লেগেছে 😥 শেষ পর্যন্ত আমাদের গরু কেনার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ। ন্যায্য দামেই গরু কেনা হয়েছে তৃপ্তির জায়গা এখানেই। সবার প্রতি অনুরোধ গরু বিক্রেতার দূর্বলতার সুযোগ নিয়ে তার ন্যয্য দাম প্রাপ্তি থেকে তাকে বঞ্চিত করবেন না! মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবার কোরবানিকে কবুল করুন এবং বনের পশুত্বকে কোরবানি দেওয়ার পাশাপাশি কোরবানী দেই মনের পশুত্বকেও! সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ মোবারক"

কল্পনার জগৎ | তানভীর রানা জুয়েল

বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে অনবরত আমি বেডে শুয়ে বেলকনি দিয়ে বৃষ্টির ঝড়ে পড়া দেখছি! আকাশে মেঘ গুলীর আজ বড্ড অভিমান! মেঘেরা বুঝি খুব অভিমানী হয় একটুখানি কষ্ট পেলে ঝড়িয়ে পড়ে জমিনে! আমার আকাশকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেনো সে মেঘকে এতো কষ্ট দেয় কেনই বা সে মাঝে মাঝে সূর্য্যকে আড়াল করে রাখে, আর কেনই বা কখনো জমিনের মানুষকে সূর্য্যের আলোয় তীব্র অনলে পোড়ায়? দিনশেষে আকাশের বুকেও অন্ধকার নামে সে চাঁদের আলোয় আলোকিত হয়! চাঁদ সুন্দর তবে তারও কলঙ্ক আছে চাঁদকে দেখে তা শেখা উচিৎ জগতে কেউই পারফেকশনিস্ট না! মাঝে মাঝে চাঁদ জোস্নার আলোয় মেতে উঠে তবে এ জোস্না এক সময় হারিয়ে যায় তবুও জোস্না হারিয়ে সে হাসে চাঁদের মনটা অনেক উদার কিনা! আকাশে হঠাৎ ঝিলিমিলি তারার দেখা মিলে এক সময় তা হারিয়ে যায় তা দেখে আমাদের শেখা উচিৎ জগতে কোন কিছুরই স্থায়িত্ব নেই! তাই অস্থায়ী দুনিয়ায় আমাদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তানভীর রানা জুয়েল ২২/০৭/২০২০

কাছের মানুষ ও বিশ্বাস ঘাতকতা | তানভীর রানা জুয়েল

পৃথিবীতে কাছের মানুষ থেকেই আপনার কষ্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি! ইতিহাস স্বাক্ষী যুগে যুগে বিশ্বাস ঘাতকতার এমন নজির স্থাপন করে গেছে মীর জাফর ঘষেটি বেগমেরা! এরকম মীরজাফরে আমাদের সমাজ আজ ভরপুর! কাছের মানুষজন আপনার নিকটে এসে আলগা পিরিত দেখাবে দূরে গিয়ে বলবে আপনি ভালোনা! এরকম লোকের সংখ্যা আমাদের সমাজে কম নয়, দিন দিন এরকম লোকের সংখ্যা বেড়েই চলছে! কথাগুলো বলার কারণ, পাঠাওয়ের সিইও বাংলাদেশী বংশোদ্ভূত ফাহিম সালেহ যুক্তরাষ্ট্রে তারই সহকারীর হাতে খুন হউন যে কিনা প্রতিনিয়ত তার টাকা চুরি করে আসছিলো! এক সময় ফাহিম সালেহ তা বুঝতে পেরে তাকে আস্তে আস্তে টাকা পরিশোধ করতে বলেন আর সে কিনা তাকে খুন করে ফেললো! উল্লেখ্য খুন হওয়ার ৭২ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র পুলিশের হাতে গ্রেপ্তার হয় ফাহিম সালেহের খুনী তারই সহকারী!

করোনার দিনঃ বদলে গেছে চারপাশ!

বদলে গেছে চারপাশ এ যেন নতুন এক পৃথিবীতে বসবাস! চারিদিকে নেই আগের সেই কোলাহল, বাইরে ঘুরাঘুরি হয়না এখন আর, বন্ধুদের সাথে চায়ের আড্ডা জমেনা কতদিন হল 😥 তবে এতোকিছুর ভীড়ে ভালো লাগছে এই দেখে প্রকৃতি তার আগের রূপ ফিরে পাচ্ছে চারিদিকে সবুজের সমারোহ আর প্রাকৃতিক সৌন্দর্য্য এ যেন সত্যিই নতুন এক পৃথিবী! তবে বলতে কষ্ট হয় এই করোনা কালে অনেকেই মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে, বেড়েছে অবসাদ আর একঘেয়েমি ঘরে থাকতে থাকতে নিজেদেরকে বানিয়ে ফেলেছে চিড়িয়াখানায় বন্দী থাকা এক প্রাণী 😥 করোনা সংকট কাটিয়ে একদিন আমরা সুস্থ পৃথিবীতে বসবাস করবো ঠিকই তবে থাকবেনা সবাই মৃত্যুর মিছিলে কেউ হারাবে তার প্রিয়জন 😥 তবে এসব নিয়েই আমাদের বাঁচতে হবে করোনাকাল থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিন গুলোতে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

বাবাকে যে কথা হয়নি বলা | ভালোবাসি বাবা

পৃথিবীতে আপনি অসংখ্য খারাপ মানুষ পাবেন কিন্তু একজন খারাপ বাবা পাবেন না! প্রত্যেক বাবাই তার সন্তানের জন্য আশীর্বাদ স্বরূপ সেই সন্তান সবচেয়ে অভাগা যে বাবার আশীর্বাদ পেলোনা! কোন বাবাই তার সন্তানের অমঙ্গল চান না সন্তান যতই অবাধ্য হোক না কেন! নিজের ইচ্ছার বিসর্জন দিয়ে যিনি সন্তানের মুখে হাসি ফোটান সেই ব্যক্তি হচ্ছেন বাবা ❤ বাবার পোশাকের দিকে চেয়ে দেখেছেন কি বাবারা এক পোশাকে অনেক দিন পার করে দেয় শুধুমাত্র সন্তানদের ভালো পোশাক পড়ানোর জন্য ❤ সন্তানের সাথে বাবার ভালোবাসা মূল্যহীন পৃথিবীতে যে কয়জন ব্যক্তি নিঃস্বার্থে ভালোবেসে যায় তন্মধ্যে বাবা একজন। বাবাকে কখনো জড়িয়ে ধরে বলা হয়না ভালোবাসি বাবা! তবে ভালোবাসি বাবা সবসময় ❤ বিশ্ব বাবা দিবসে একটাই চাওয়া ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, কোন বাবার শেষ আশ্রয়স্থল যেন না হয় বৃদ্ধাশ্রম। যাদের বাবা পৃথিবীতে নেই মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। (আমীন) © Tanvir Rana Juwel