Skip to main content

Posts

Showing posts from 2021

সফলতার মূলমন্ত্র | তানভীর রানা জুয়েল

জীবনে সফল হতে চান? জীবনে অন্যকে পাওয়ার আসা বাদ দিয়ে নিজের মতো জীবন কে গড়ে তোলার চেষ্টা করুন এবং মাঝে সফল ব্যক্তির জীবনী পড়ুন তাহলে বুঝতে পারবেন সফলতা এমনি এমনি আসেনি অনেকটা দূর্গম পথ পাড়ি দিয়ে অনেক গুলো সিড়ি বেয়ে সফলতার উচ্চ শিখরে পৌছাতে হয়। সফলতার শর্টকাট কোন রাস্তা নেই, শর্টকাটে যে সফলতা আসে তা ক্ষণস্থায়ী এবং তা বেশিদিন স্থায়ী হয়না! তাই সফলতার জন্য চাই কঠিন পরিশ্রম আপনার যদি কোন কাজে প্যাশন থাকে তবে যে  কাজটি করছেন সেই কাজের সাথেই লেগে থাকুন সফলতা আসবেই, আর আরেকটি যে কাজ আপনার ভালো লাগেনা সেটা বাদ দিন অন্য কেউ চাপিয়ে দিলেই করতে হবে এমনটি কিন্তু নয়! তার চেয়ে পরিবার-অভিভাবকদের সাথে সমঝোতায় আসুন তাদের সাথে দূরত্ব কমান দেখবেন আপনার পথচলা অনেকটা মসৃণ হয়ে গিয়েছে! কারণ জীবন আপনার তার ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আপনার কাধেই বর্তায়!  পরিবার-মেন্টর শুধুমাত্র আপনার পথ প্রদর্শক পথটা কিন্তু নিজেকেই খুজে নিতে হয়! আর আমরা পথ খুজতে গিয়ে হোচট খেয়ে যেন পিছপা না হয়ে যাই পথ যতোই দূর্গম হউক আমাদের লক্ষ্যে পৌছাতে অনড় থাকতে হবে। তবে হাল ছাড়া যাবেনা অপেক্ষা আর ধর্য্য ধরতে হবে জানেনইতো অপেক্ষ...

কি এক মিথ্যে নগরীতে বাস করি আমি | তানভীর রানা জুয়েল

কি এক মিথ্যে নগরীতে বাস করি আমি! যেখানে আমার অস্তিত্বের স্থায়িত্ব নেই, আছে শুধু বেঁচে থাকার তীব্র আকাঙ্খা! কি এক মিছে শহরে আমার বসবাস, যেখানে সূর্য্যের আলোয় সুখ না খুজে রাতের নিয়ন আলোতে সুখ খুজি আমি!  কি এক ঠুনকো শহরের সাথে আমার পথচলা... যেখানে সূর্যোদয়ের আলোয় আমি পথচলার ভরসা পাই, আবার থমকে দাড়াই যখন সূর্যাস্তে আলো ফুরায়, নামে তখন অন্ধকার! কি এক পাওয়া- না পাওয়ার বৃত্তে বাস করি আমি, দুপুরের এক চিলতে রোদ আমার মুখে ফোটায় হাসি, আবার আকাশ থেকে ঝড়ে পড়া বৃষ্টি মলিন করে দেয় মন,  গগণে বজ্রপাত হলে এই বুকেও রক্তক্ষরণ হয় তার বুক ফাটে আর্তনাদে এ মনও ব্যথিত হয়! আবার ঘোর কালো আধার কেটে গিয়ে আকাশের বর্ণীল রঙ দোলা দেয় এই মনে! আকাশের বুকে রঙ্গধনুর সাত রঙ দেখে এ মনেও রোমাঞ্চ জাগে! আবার অমাবস্যার চাঁদের মত এ মন রোমাঞ্চ হারায়,একাকীত্ব গ্রাস করে ফেলে! সত্যিই তো কি ভীষণ এক মিথ্যে নগরীতে আমার বসবাস! মিথ্যে হাসির আড়ালে এ শহরে বেঁচে থাকাটাই একটা অভিনয়!