Skip to main content

আসুন পথ শিশুদের পাশে দাড়াই

চলছে শীতকাল। সারা দেশে বেড়েই চলছে শীতের দৌড়াত্ব গত বছর গুলোর তুলনায় এবারের শীতের প্রকটও বেশী। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশে শৈত্য প্রবাহ চলবে আরো কয়েক সপ্তাহ।
শীত সবার জন্য প্রিয় এক ঋতু গরমের উষ্ণতা থেকে বাচতে সবাই যেন চাতক পাখির মতো শীতের জন্য অপেক্ষা করে থাকে। শীত প্রকৃতিতে আনে বৈচিত্র দেয় নতুন এক আমেজ। তবে প্রবাদে আছে কারো পৌষ মাস কারো আবার সর্বনাশ তেমনি শীত কারো জন্য আসে পৌষের আশীর্বাদ হয়ে আসে আবার কারো জন্য তা আসে সর্বনাশ হয়ে!
আমরা যারা সমাজে বিত্তবান আছি তাদের জন্য শীত এক উপভোগ্য ঋত্য কিন্তু একবার ভেবে দেখেছেন কি আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শীতার্ত গরীব, অনাথ পথশিশুরা এই শীতে কি মানবেতর জীবনযাপন করে? 

                             
একবারও কি তাদের আর্তনাদ আমাদের কানে এসে পৌছায় না?
আমাদের মনে রাখা উচিৎ এই শীতার্ত গরীব অনাথ পথশিশুরাই আমাদের প্রতিবেশী, ভাই কিংবা ছেলের মতো
তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের বিবেকবোধ থেকেই তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ জেগে উঠা উচিৎ।
তাই আমরা যারা সমাজে সামর্থ্যবান আছি আমাদের শীতার্তদের পাশে দাঁড়ানো উচিৎ আমাদের ক্ষুদ্র এই উদ্যোগই পারে তাদের মুখে একটু হাসি ফোটাতে শীতকে তাদের জন্য একটু উপভোগময় করে তুলতে। আর আমাদের যাদের সামর্থ্য নেই আমরা কি পারিনা আমাদের ঘরে থাকা অব্যাবহৃত শীতের কাপড় দিয়ে ওদের পাশে দাঁড়াতে। আমরা কি পারিনা এ সামান্য ত্যাগ টুকু স্বীকার করে ওদের পাশে দাড়াতে? 

তাই আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাড়াই ওদের কষ্টে একটু অংশীদার হই।

Comments

Popular posts from this blog

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি ও কিছু পরামর্শ

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দের প্রতি রইলো উষ্ণ অভিনন্দন। যারা উত্তীর্ণ হতে পারনি তাদের প্রতি রইলো সমাবেদনা। আর কদিন পরেই তোমরা কলেজের পাট চুকিয়ে ঢুকে পড়বে কলেজ লাইফে। আর কিছুদিন পরেই ২৬মে থেকে অনলাইনে শুরু হবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। গতবার অনেকেই অনলাইন প্রক্রিয়ায় ভর্তি হতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছে, কেউতো পছন্দের কলেজে ভর্তিই হতে পারেনি! আর ওয়েবসাইট বিভ্রাট তো আর ছিলই। তাই এবার যারা একাদশ শ্রেণীতে ভর্তিরর জন্য অনলাইনে আবেদন করবে তাদের প্রতি আমার ছোট্র কিছু পরামর্শঃ * এবার সর্বোচ্চ ১০ টি কলেজে অবেদন করতে পারবে ফিশ একই থাকছে। * যে কলেজ তুমি ভর্তি হতে বেশি ইচ্ছুক তা পছন্দ তালিকার প্রথমে রাখবে যে কলেজে ভর্তি হতে চাও না তা তে আবেদন করার প্রয়োজন নেই এমনকি পছন্দ ক্রমের শেষেও নয়। * এমন হয় যদি তুমি ভাবো, পছন্দের কলেজে তোমার চান্স পাবার সম্ভাবনা কম আর তুমি অন্য কলেজেও ভর্তি হতে চাওনা সেক্ষেত্রে তোমার করণীয় হবে শুধুমাত্র তোমার পছন্দের কলেজটি সিলেক্ট কর আবেদন কর। হতে পারে তুমি যদি প্রথম মেধা তালিকায় চান্স না পাও তাহলে দ্বিতীয়, তৃতীয় মেধা তালিকা আছে। আর এসব ...

কি এক মিথ্যে নগরীতে বাস করি আমি | তানভীর রানা জুয়েল

কি এক মিথ্যে নগরীতে বাস করি আমি! যেখানে আমার অস্তিত্বের স্থায়িত্ব নেই, আছে শুধু বেঁচে থাকার তীব্র আকাঙ্খা! কি এক মিছে শহরে আমার বসবাস, যেখানে সূর্য্যের আলোয় সুখ না খুজে রাতের নিয়ন আলোতে সুখ খুজি আমি!  কি এক ঠুনকো শহরের সাথে আমার পথচলা... যেখানে সূর্যোদয়ের আলোয় আমি পথচলার ভরসা পাই, আবার থমকে দাড়াই যখন সূর্যাস্তে আলো ফুরায়, নামে তখন অন্ধকার! কি এক পাওয়া- না পাওয়ার বৃত্তে বাস করি আমি, দুপুরের এক চিলতে রোদ আমার মুখে ফোটায় হাসি, আবার আকাশ থেকে ঝড়ে পড়া বৃষ্টি মলিন করে দেয় মন,  গগণে বজ্রপাত হলে এই বুকেও রক্তক্ষরণ হয় তার বুক ফাটে আর্তনাদে এ মনও ব্যথিত হয়! আবার ঘোর কালো আধার কেটে গিয়ে আকাশের বর্ণীল রঙ দোলা দেয় এই মনে! আকাশের বুকে রঙ্গধনুর সাত রঙ দেখে এ মনেও রোমাঞ্চ জাগে! আবার অমাবস্যার চাঁদের মত এ মন রোমাঞ্চ হারায়,একাকীত্ব গ্রাস করে ফেলে! সত্যিই তো কি ভীষণ এক মিথ্যে নগরীতে আমার বসবাস! মিথ্যে হাসির আড়ালে এ শহরে বেঁচে থাকাটাই একটা অভিনয়!

কোরবানির হাটে একদিন

কোরবানির হাটে একদিন চাচা গরু কয় দাত? -২ দাত ভাতিজা গরু দেখো ভাতিজা নিজের পালিত গরু না চাচা ঠিক আছে এভাবেই ভালো দূর থেকেই দেখি সময় খারাপ 😅 গরু ভালো লাগছে দাম কত চাচা? -ভাতিজা বেচতাম আশা করছি ৭০ হাজার! না রেবা চাচা এই দামে বেচতা পারতা নায় তে আমরা একটা খইতাম নি আপনারে? -খও ভাতিজা কানে কানে চাচা ৪০হাজার দিলাই ☺ চাচা সন্তুষ্ট নায় খইলা ইনশা আল্লাহ ভাতিজা ৫৫হাজারে বেচমু 🤗 আল্লাহ চাচার আশা পূর্ণ করুন। এভাবেই চললো দাম দার এই পাড়া থেকে ঐ পাড়া ছিলোনা খারাপ কোন অভিজ্ঞতা! তবে অবৈধ গরুর হাটে পুলিশের উচ্ছেদ অভিযান দেখে খারাপ লেগেছে 😥 শেষ পর্যন্ত আমাদের গরু কেনার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ। ন্যায্য দামেই গরু কেনা হয়েছে তৃপ্তির জায়গা এখানেই। সবার প্রতি অনুরোধ গরু বিক্রেতার দূর্বলতার সুযোগ নিয়ে তার ন্যয্য দাম প্রাপ্তি থেকে তাকে বঞ্চিত করবেন না! মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবার কোরবানিকে কবুল করুন এবং বনের পশুত্বকে কোরবানি দেওয়ার পাশাপাশি কোরবানী দেই মনের পশুত্বকেও! সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ মোবারক"