Skip to main content

বিশ্বকাপ ফুটবল আমাদের আবেগ ও বাস্তবতাঃ


ফুটবল বিশ্বকাপকে বলা হয় "দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ"
চার বছর অন্তর অন্তর আমাদের মাঝে ফুটবল বিশ্বকাপ আসে বিনোদনের এক মহা উপলক্ষ নিয়ে
ফুটবল যেহেতু বিশ্বের সবচাইতে জনপ্রিয় খেলা তা নিয়ে মাতামাতি হবে এটাই  স্বাভাবিক!
কথায় আছে বাঙ্গালী অতি আবেগী জাতি ফুটবল বিশ্বকাপ আসলেই আমরা যেন দলে দলে ভাগ হয়ে পড়ি।

খেলাধুলা নিচকই বিনোদনের মাধ্যম সেটাকে বিনোদনের পর্যায়ে রাখাই ভালো
তবে পর্যবেক্ষণ করে দেখা যায় সেই ভিনদেশীদের খেলা আর আমাদের মধ্যে বিনোদনের পর্যায়ে থাকেনি তা রূপ নিয়েছে সংঘাতে! ফল শ্রুতিতে বন্ধুত্বে দেখা দিচ্ছে ফাটল বাড়ছে রেষারেষি আত্মীয়তায় পড়ছে ভাটা!
আমাদের দেশে ব্রাজিল- আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার একটা রেওয়াজ আছে যা চলে আসছে পূর্ব পুরুষদের কাল থেকে আর এসব নিয়ে মাতামাতি ও নতুন নয় তবে পূর্বে সেটা ছিলো সমর্থন কেন্দ্রীক আর এখন তা রূপ নিয়েছে বিবাদের।
দূর্ভাগ্য জনক ভাবে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেয় এতে করে আর্জেন্টিনার বাঙ্গালী সমর্থকদের লজ্জার মুখে পড়তে হয় তারা যতই যুক্তি দেখাক না কেন তাদের মধ্যে একধরনের লজ্জা কাজ করছিল এবং সেই সাথে জ্বলছিল প্রতিশোধের আগুন! আর প্রতিশোধের আগুন নিভলো কাল রাত বেলজিয়ামের সাথে ব্রাজিলের হারের মধ্য দিয়ে!
এখন সবাই সমান তুমি ও নাই আমি নাই তবে সমস্যা বাধলো অন্য জায়গায় প্রতিশোধের আগুন নিভাতে গিয়ে আর্জেন্টিনাইন সমর্থকেরা ব্রাজিলিয়ান সমর্থকদের কাটা গায়ে নুনের চিটা দিতে লাগলো আর তা ভালো করে বিধলো ব্রাজিলিয়ান সমর্থকদের প্রতি!

এ কাদা ছুড়াছুড়িতে নষ্ট হচ্ছে মূল্যবান বন্ধুত্ব, তৈরী হচ্ছে দূরত্ব আর বাড়ছে বিবাদ!

এই না হলো আমাদের অবস্থা নিজের দেশের খেলাধুলার প্রতি আগ্রহ নেই, আর ভিনদেশীদের খেলা নিয়ে মাতামাতির শেষ নেই!
গ্রাম বাংলায় একটি প্রবাদ রয়েছে যার বিয়ে তার খবর নাই পাড়া-পড়শীর ঘুম নেই এ যেন তাই!

Comments

Popular posts from this blog

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি ও কিছু পরামর্শ

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দের প্রতি রইলো উষ্ণ অভিনন্দন। যারা উত্তীর্ণ হতে পারনি তাদের প্রতি রইলো সমাবেদনা। আর কদিন পরেই তোমরা কলেজের পাট চুকিয়ে ঢুকে পড়বে কলেজ লাইফে। আর কিছুদিন পরেই ২৬মে থেকে অনলাইনে শুরু হবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। গতবার অনেকেই অনলাইন প্রক্রিয়ায় ভর্তি হতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছে, কেউতো পছন্দের কলেজে ভর্তিই হতে পারেনি! আর ওয়েবসাইট বিভ্রাট তো আর ছিলই। তাই এবার যারা একাদশ শ্রেণীতে ভর্তিরর জন্য অনলাইনে আবেদন করবে তাদের প্রতি আমার ছোট্র কিছু পরামর্শঃ * এবার সর্বোচ্চ ১০ টি কলেজে অবেদন করতে পারবে ফিশ একই থাকছে। * যে কলেজ তুমি ভর্তি হতে বেশি ইচ্ছুক তা পছন্দ তালিকার প্রথমে রাখবে যে কলেজে ভর্তি হতে চাও না তা তে আবেদন করার প্রয়োজন নেই এমনকি পছন্দ ক্রমের শেষেও নয়। * এমন হয় যদি তুমি ভাবো, পছন্দের কলেজে তোমার চান্স পাবার সম্ভাবনা কম আর তুমি অন্য কলেজেও ভর্তি হতে চাওনা সেক্ষেত্রে তোমার করণীয় হবে শুধুমাত্র তোমার পছন্দের কলেজটি সিলেক্ট কর আবেদন কর। হতে পারে তুমি যদি প্রথম মেধা তালিকায় চান্স না পাও তাহলে দ্বিতীয়, তৃতীয় মেধা তালিকা আছে। আর এসব ...

কি এক মিথ্যে নগরীতে বাস করি আমি | তানভীর রানা জুয়েল

কি এক মিথ্যে নগরীতে বাস করি আমি! যেখানে আমার অস্তিত্বের স্থায়িত্ব নেই, আছে শুধু বেঁচে থাকার তীব্র আকাঙ্খা! কি এক মিছে শহরে আমার বসবাস, যেখানে সূর্য্যের আলোয় সুখ না খুজে রাতের নিয়ন আলোতে সুখ খুজি আমি!  কি এক ঠুনকো শহরের সাথে আমার পথচলা... যেখানে সূর্যোদয়ের আলোয় আমি পথচলার ভরসা পাই, আবার থমকে দাড়াই যখন সূর্যাস্তে আলো ফুরায়, নামে তখন অন্ধকার! কি এক পাওয়া- না পাওয়ার বৃত্তে বাস করি আমি, দুপুরের এক চিলতে রোদ আমার মুখে ফোটায় হাসি, আবার আকাশ থেকে ঝড়ে পড়া বৃষ্টি মলিন করে দেয় মন,  গগণে বজ্রপাত হলে এই বুকেও রক্তক্ষরণ হয় তার বুক ফাটে আর্তনাদে এ মনও ব্যথিত হয়! আবার ঘোর কালো আধার কেটে গিয়ে আকাশের বর্ণীল রঙ দোলা দেয় এই মনে! আকাশের বুকে রঙ্গধনুর সাত রঙ দেখে এ মনেও রোমাঞ্চ জাগে! আবার অমাবস্যার চাঁদের মত এ মন রোমাঞ্চ হারায়,একাকীত্ব গ্রাস করে ফেলে! সত্যিই তো কি ভীষণ এক মিথ্যে নগরীতে আমার বসবাস! মিথ্যে হাসির আড়ালে এ শহরে বেঁচে থাকাটাই একটা অভিনয়!

কোরবানির হাটে একদিন

কোরবানির হাটে একদিন চাচা গরু কয় দাত? -২ দাত ভাতিজা গরু দেখো ভাতিজা নিজের পালিত গরু না চাচা ঠিক আছে এভাবেই ভালো দূর থেকেই দেখি সময় খারাপ 😅 গরু ভালো লাগছে দাম কত চাচা? -ভাতিজা বেচতাম আশা করছি ৭০ হাজার! না রেবা চাচা এই দামে বেচতা পারতা নায় তে আমরা একটা খইতাম নি আপনারে? -খও ভাতিজা কানে কানে চাচা ৪০হাজার দিলাই ☺ চাচা সন্তুষ্ট নায় খইলা ইনশা আল্লাহ ভাতিজা ৫৫হাজারে বেচমু 🤗 আল্লাহ চাচার আশা পূর্ণ করুন। এভাবেই চললো দাম দার এই পাড়া থেকে ঐ পাড়া ছিলোনা খারাপ কোন অভিজ্ঞতা! তবে অবৈধ গরুর হাটে পুলিশের উচ্ছেদ অভিযান দেখে খারাপ লেগেছে 😥 শেষ পর্যন্ত আমাদের গরু কেনার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ। ন্যায্য দামেই গরু কেনা হয়েছে তৃপ্তির জায়গা এখানেই। সবার প্রতি অনুরোধ গরু বিক্রেতার দূর্বলতার সুযোগ নিয়ে তার ন্যয্য দাম প্রাপ্তি থেকে তাকে বঞ্চিত করবেন না! মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবার কোরবানিকে কবুল করুন এবং বনের পশুত্বকে কোরবানি দেওয়ার পাশাপাশি কোরবানী দেই মনের পশুত্বকেও! সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ মোবারক"