Skip to main content

জীবনকে উপভোগ করুণ

জীবন মানে কি????

জীবন মানে বয়ে চলা অনন্ত এক নদী....

কখনো সে চুপচাপ শান্ত, কখন উত্তাল, কখনো তার মন  ভাঙ্গে স্রোতের বিপরীতে চলতে গিয়ে কখনো সে পথ হারায়...
তবে সে আশাহত হয়না ঠিকই সে তার আপন মোহনায় চলে আসে তার সৌন্দর্যকে উপভোগ করে এবং তার সৌন্দর্য্যে অন্যকে মহামান্বিত করে।
জীবনের গল্প ছোট নয় তাই জীবনকে বুঝতে সময় দিতে হবে...

জীবন সেতো নিয়তির আজব খেল জীবনের পথে চলতে গিয়ে হাসতে হবে আবার মাঝে মাঝে  কাঁদতে ও হয় আবার এসব নিয়েই বাঁচতে হয়।

জীবনের মানে বুঝতে হলে প্রথমে নিজেকে জানতে হবে নিজেকে বুঝুন নিজেকে জানুন মনকে জিজ্ঞেস করুন সে কি চায়! তাহলেই জীবনের অর্থ খুজে পাবেন।

পরিশেষে বলবো জীবন সুন্দর তাকে উপভোগ করুন তাইতো কবি বলেছেনঃ

"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই"

Comments

Popular posts from this blog

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি ও কিছু পরামর্শ

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দের প্রতি রইলো উষ্ণ অভিনন্দন। যারা উত্তীর্ণ হতে পারনি তাদের প্রতি রইলো সমাবেদনা। আর কদিন পরেই তোমরা কলেজের পাট চুকিয়ে ঢুকে পড়বে কলেজ লাইফে। আর কিছুদিন পরেই ২৬মে থেকে অনলাইনে শুরু হবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। গতবার অনেকেই অনলাইন প্রক্রিয়ায় ভর্তি হতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছে, কেউতো পছন্দের কলেজে ভর্তিই হতে পারেনি! আর ওয়েবসাইট বিভ্রাট তো আর ছিলই। তাই এবার যারা একাদশ শ্রেণীতে ভর্তিরর জন্য অনলাইনে আবেদন করবে তাদের প্রতি আমার ছোট্র কিছু পরামর্শঃ * এবার সর্বোচ্চ ১০ টি কলেজে অবেদন করতে পারবে ফিশ একই থাকছে। * যে কলেজ তুমি ভর্তি হতে বেশি ইচ্ছুক তা পছন্দ তালিকার প্রথমে রাখবে যে কলেজে ভর্তি হতে চাও না তা তে আবেদন করার প্রয়োজন নেই এমনকি পছন্দ ক্রমের শেষেও নয়। * এমন হয় যদি তুমি ভাবো, পছন্দের কলেজে তোমার চান্স পাবার সম্ভাবনা কম আর তুমি অন্য কলেজেও ভর্তি হতে চাওনা সেক্ষেত্রে তোমার করণীয় হবে শুধুমাত্র তোমার পছন্দের কলেজটি সিলেক্ট কর আবেদন কর। হতে পারে তুমি যদি প্রথম মেধা তালিকায় চান্স না পাও তাহলে দ্বিতীয়, তৃতীয় মেধা তালিকা আছে। আর এসব ...

কি এক মিথ্যে নগরীতে বাস করি আমি | তানভীর রানা জুয়েল

কি এক মিথ্যে নগরীতে বাস করি আমি! যেখানে আমার অস্তিত্বের স্থায়িত্ব নেই, আছে শুধু বেঁচে থাকার তীব্র আকাঙ্খা! কি এক মিছে শহরে আমার বসবাস, যেখানে সূর্য্যের আলোয় সুখ না খুজে রাতের নিয়ন আলোতে সুখ খুজি আমি!  কি এক ঠুনকো শহরের সাথে আমার পথচলা... যেখানে সূর্যোদয়ের আলোয় আমি পথচলার ভরসা পাই, আবার থমকে দাড়াই যখন সূর্যাস্তে আলো ফুরায়, নামে তখন অন্ধকার! কি এক পাওয়া- না পাওয়ার বৃত্তে বাস করি আমি, দুপুরের এক চিলতে রোদ আমার মুখে ফোটায় হাসি, আবার আকাশ থেকে ঝড়ে পড়া বৃষ্টি মলিন করে দেয় মন,  গগণে বজ্রপাত হলে এই বুকেও রক্তক্ষরণ হয় তার বুক ফাটে আর্তনাদে এ মনও ব্যথিত হয়! আবার ঘোর কালো আধার কেটে গিয়ে আকাশের বর্ণীল রঙ দোলা দেয় এই মনে! আকাশের বুকে রঙ্গধনুর সাত রঙ দেখে এ মনেও রোমাঞ্চ জাগে! আবার অমাবস্যার চাঁদের মত এ মন রোমাঞ্চ হারায়,একাকীত্ব গ্রাস করে ফেলে! সত্যিই তো কি ভীষণ এক মিথ্যে নগরীতে আমার বসবাস! মিথ্যে হাসির আড়ালে এ শহরে বেঁচে থাকাটাই একটা অভিনয়!

কোরবানির হাটে একদিন

কোরবানির হাটে একদিন চাচা গরু কয় দাত? -২ দাত ভাতিজা গরু দেখো ভাতিজা নিজের পালিত গরু না চাচা ঠিক আছে এভাবেই ভালো দূর থেকেই দেখি সময় খারাপ 😅 গরু ভালো লাগছে দাম কত চাচা? -ভাতিজা বেচতাম আশা করছি ৭০ হাজার! না রেবা চাচা এই দামে বেচতা পারতা নায় তে আমরা একটা খইতাম নি আপনারে? -খও ভাতিজা কানে কানে চাচা ৪০হাজার দিলাই ☺ চাচা সন্তুষ্ট নায় খইলা ইনশা আল্লাহ ভাতিজা ৫৫হাজারে বেচমু 🤗 আল্লাহ চাচার আশা পূর্ণ করুন। এভাবেই চললো দাম দার এই পাড়া থেকে ঐ পাড়া ছিলোনা খারাপ কোন অভিজ্ঞতা! তবে অবৈধ গরুর হাটে পুলিশের উচ্ছেদ অভিযান দেখে খারাপ লেগেছে 😥 শেষ পর্যন্ত আমাদের গরু কেনার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ। ন্যায্য দামেই গরু কেনা হয়েছে তৃপ্তির জায়গা এখানেই। সবার প্রতি অনুরোধ গরু বিক্রেতার দূর্বলতার সুযোগ নিয়ে তার ন্যয্য দাম প্রাপ্তি থেকে তাকে বঞ্চিত করবেন না! মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবার কোরবানিকে কবুল করুন এবং বনের পশুত্বকে কোরবানি দেওয়ার পাশাপাশি কোরবানী দেই মনের পশুত্বকেও! সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ মোবারক"