Skip to main content

করোনা কাল ও আমার ভাবনা | তানভীর রানা জুয়েল

আলহামদুলিল্লাহ সুস্থ আছি সবাইকে নিয়ে ভালো আছি!

সুস্থতা আল্লাহ তায়ালার এক নিয়ামত আর অসুস্থতা গজব মহামারী মুমিনের ওপর আল্লাহর তায়ালার এক পরীক্ষার সমতুল্য!

আমরা অসুস্থ হলে কিংবা গজব মহামারী আসলে যেন মহান রবের প্রতি আস্থা না হারাই এবং তা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি খারাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে তাওবা চাই!

অবশ্যই আমাদের বিশ্বাস রাখতে হবে যা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামীনের হুকুমেই হচ্ছে এবং তা আমাদের ভালোর জন্যই হচ্ছে।

কোভিড-১৯ (করোনা কাল) ৫ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে তন্মধ্যে বঙ্গদেশে ঘটে গেছে অনেক কাহিনি টেস্ট বাণিজ্য, ভূয়া করোনা সার্টিফিকেট বহির্বিশ্বে দেশের নাম অনুজ্জ্বল করেছে!

করোনাকালে একটি বিষয় লক্ষ করলাম জীবন থেমে নেই আমাদের দেশ ঘনবসতি পূর্ণ আর হুজুগে দেশে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মানুষ হাটে মাঠে বাজারে ঘুরে বেড়াচ্ছে! তাদের কেউ কেউর স্বাভাবিক নিয়মে জ্বর শর্দি হলেও একটা সময় সুস্থ হয়ে যাচ্ছে! নো টেস্ট নো করোনা এটাই সবচেয়ে স্বস্তির সংবাদ এখন!

আরেকটি বিষয় লক্ষ করলাম খেটে খাওয়া মানুষ যেমন রিকশা চালক দিনমজুর কেউ কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা যাইনি মারা গেলেও তা রেয়ার কেস! তাদের করোনা নিয়ে কিছু বললেই সোজা সাপ্টা উত্তর গরিবের আবার কিসের করোনা 😅 গরিব মরলেই কি বাঁচলেই কি কেউ তো আর খাওন (খাবার) মুখে তুলে দিবেনা 😥

পরিশেষে একটাই বলবো গজব মহামারী যে যাই বলি আমরা যেন নিজ নিজ অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মানি নিজের সুরক্ষা নিশ্চিত করি শুধু করোনা কালেই না সব সময় যেন আমরা নিজেদের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করি এবং সবার সুস্থতা একান্ত কাম্য! আমরা সুস্থ পৃথিবীতে সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে চাই!

Comments

Popular posts from this blog

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি ও কিছু পরামর্শ

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দের প্রতি রইলো উষ্ণ অভিনন্দন। যারা উত্তীর্ণ হতে পারনি তাদের প্রতি রইলো সমাবেদনা। আর কদিন পরেই তোমরা কলেজের পাট চুকিয়ে ঢুকে পড়বে কলেজ লাইফে। আর কিছুদিন পরেই ২৬মে থেকে অনলাইনে শুরু হবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। গতবার অনেকেই অনলাইন প্রক্রিয়ায় ভর্তি হতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছে, কেউতো পছন্দের কলেজে ভর্তিই হতে পারেনি! আর ওয়েবসাইট বিভ্রাট তো আর ছিলই। তাই এবার যারা একাদশ শ্রেণীতে ভর্তিরর জন্য অনলাইনে আবেদন করবে তাদের প্রতি আমার ছোট্র কিছু পরামর্শঃ * এবার সর্বোচ্চ ১০ টি কলেজে অবেদন করতে পারবে ফিশ একই থাকছে। * যে কলেজ তুমি ভর্তি হতে বেশি ইচ্ছুক তা পছন্দ তালিকার প্রথমে রাখবে যে কলেজে ভর্তি হতে চাও না তা তে আবেদন করার প্রয়োজন নেই এমনকি পছন্দ ক্রমের শেষেও নয়। * এমন হয় যদি তুমি ভাবো, পছন্দের কলেজে তোমার চান্স পাবার সম্ভাবনা কম আর তুমি অন্য কলেজেও ভর্তি হতে চাওনা সেক্ষেত্রে তোমার করণীয় হবে শুধুমাত্র তোমার পছন্দের কলেজটি সিলেক্ট কর আবেদন কর। হতে পারে তুমি যদি প্রথম মেধা তালিকায় চান্স না পাও তাহলে দ্বিতীয়, তৃতীয় মেধা তালিকা আছে। আর এসব ...

প্রসঙ্গ যখন নতুন কলেজে ভর্তিঃ

মাধ্যমিক পাশ করার পর সবাইই চায় একটি ভালো কলেজে ভর্তি হতে। সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ হয় সরকারী কলেজ বা জেলা শহরের শীর্ষস্থানীয় কলেজ। কিন্তু এসব কলেজ গুলোতে যে নির্দিষ্ট আসন সংখ্যা রয়েছে তা ছাত্র-ছাত্রীর তুলনায় অপ্রতুল। আর কলেজ গুলোতে কোটা প্রথা তো আর আছেই! তাই অনেকেই কলেজ নির্বাচনে হিমশিম খায় এবং একসময় ভূল সিদ্ধান্ত নিতে হয়! আজকাল ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে প্রাইভেট কলেজ। বাসা- বাড়ি বা আবাসিক যেখোনো জায়গায় তারা তাদের ক্যাম্পাস গড়ে নেয়। আর এসএসসি এক্সাম শেষ হবার পরপরই শিক্ষার্থী আর অভিভাবকদের দেয় লোভনীয় প্রস্তাব! বর্তমানে যেমন দিচ্ছে অনলাইনে ভর্তি আবেদন ফ্রী, আর কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয়না এমন ডায়লগ তো আর আছেই! কিন্তু ভর্তি হবার পর পরই শুরু হয় অন্য চিত্র, এসব কলেজকে কসাইকে ও হার মানায়, পড়ালেখার মান তো খারাফই সেই সাথে আছে রমরমা টিউশন বাণিজ্য! একটি শিক্ষার্থী এখানে এসে পড়ে ক্লান্ত হবে কি ক্লান্ত হয়ে যাবে টিউশন ফি দিতে দিতে! শিক্ষার্থী দের উপর অমানবিক নির্যাতন তো আর চলেই একদিন না আসলে এতো জরিমানা আরেকদিন না আসলে আরো তত জরিমানা...

কি এক মিথ্যে নগরীতে বাস করি আমি | তানভীর রানা জুয়েল

কি এক মিথ্যে নগরীতে বাস করি আমি! যেখানে আমার অস্তিত্বের স্থায়িত্ব নেই, আছে শুধু বেঁচে থাকার তীব্র আকাঙ্খা! কি এক মিছে শহরে আমার বসবাস, যেখানে সূর্য্যের আলোয় সুখ না খুজে রাতের নিয়ন আলোতে সুখ খুজি আমি!  কি এক ঠুনকো শহরের সাথে আমার পথচলা... যেখানে সূর্যোদয়ের আলোয় আমি পথচলার ভরসা পাই, আবার থমকে দাড়াই যখন সূর্যাস্তে আলো ফুরায়, নামে তখন অন্ধকার! কি এক পাওয়া- না পাওয়ার বৃত্তে বাস করি আমি, দুপুরের এক চিলতে রোদ আমার মুখে ফোটায় হাসি, আবার আকাশ থেকে ঝড়ে পড়া বৃষ্টি মলিন করে দেয় মন,  গগণে বজ্রপাত হলে এই বুকেও রক্তক্ষরণ হয় তার বুক ফাটে আর্তনাদে এ মনও ব্যথিত হয়! আবার ঘোর কালো আধার কেটে গিয়ে আকাশের বর্ণীল রঙ দোলা দেয় এই মনে! আকাশের বুকে রঙ্গধনুর সাত রঙ দেখে এ মনেও রোমাঞ্চ জাগে! আবার অমাবস্যার চাঁদের মত এ মন রোমাঞ্চ হারায়,একাকীত্ব গ্রাস করে ফেলে! সত্যিই তো কি ভীষণ এক মিথ্যে নগরীতে আমার বসবাস! মিথ্যে হাসির আড়ালে এ শহরে বেঁচে থাকাটাই একটা অভিনয়!