Skip to main content

বাবাকে যে কথা হয়নি বলা | ভালোবাসি বাবা


পৃথিবীতে আপনি অসংখ্য খারাপ মানুষ পাবেন কিন্তু একজন খারাপ বাবা পাবেন না!

প্রত্যেক বাবাই তার সন্তানের জন্য আশীর্বাদ স্বরূপ
সেই সন্তান সবচেয়ে অভাগা যে বাবার আশীর্বাদ পেলোনা!

কোন বাবাই তার সন্তানের অমঙ্গল চান না সন্তান যতই অবাধ্য হোক না কেন! নিজের ইচ্ছার বিসর্জন দিয়ে যিনি সন্তানের মুখে হাসি ফোটান সেই ব্যক্তি হচ্ছেন বাবা ❤

বাবার পোশাকের দিকে চেয়ে দেখেছেন কি বাবারা এক পোশাকে অনেক দিন পার করে দেয় শুধুমাত্র সন্তানদের ভালো পোশাক পড়ানোর জন্য ❤

সন্তানের সাথে বাবার ভালোবাসা মূল্যহীন পৃথিবীতে যে কয়জন ব্যক্তি নিঃস্বার্থে ভালোবেসে যায় তন্মধ্যে বাবা একজন।

বাবাকে কখনো জড়িয়ে ধরে বলা হয়না ভালোবাসি বাবা! তবে ভালোবাসি বাবা সবসময় ❤

বিশ্ব বাবা দিবসে একটাই চাওয়া ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, কোন বাবার শেষ আশ্রয়স্থল যেন না হয় বৃদ্ধাশ্রম। যাদের বাবা পৃথিবীতে নেই মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। (আমীন)

© Tanvir Rana Juwel

Comments

Popular posts from this blog

কাছের মানুষ ও বিশ্বাস ঘাতকতা | তানভীর রানা জুয়েল

পৃথিবীতে কাছের মানুষ থেকেই আপনার কষ্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি! ইতিহাস স্বাক্ষী যুগে যুগে বিশ্বাস ঘাতকতার এমন নজির স্থাপন করে গেছে মীর জাফর ঘষেটি বেগমেরা! এরকম মীরজাফরে আমাদের সমাজ আজ ভরপুর! কাছের মানুষজন আপনার নিকটে এসে আলগা পিরিত দেখাবে দূরে গিয়ে বলবে আপনি ভালোনা! এরকম লোকের সংখ্যা আমাদের সমাজে কম নয়, দিন দিন এরকম লোকের সংখ্যা বেড়েই চলছে! কথাগুলো বলার কারণ, পাঠাওয়ের সিইও বাংলাদেশী বংশোদ্ভূত ফাহিম সালেহ যুক্তরাষ্ট্রে তারই সহকারীর হাতে খুন হউন যে কিনা প্রতিনিয়ত তার টাকা চুরি করে আসছিলো! এক সময় ফাহিম সালেহ তা বুঝতে পেরে তাকে আস্তে আস্তে টাকা পরিশোধ করতে বলেন আর সে কিনা তাকে খুন করে ফেললো! উল্লেখ্য খুন হওয়ার ৭২ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র পুলিশের হাতে গ্রেপ্তার হয় ফাহিম সালেহের খুনী তারই সহকারী!

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি ও কিছু পরামর্শ

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দের প্রতি রইলো উষ্ণ অভিনন্দন। যারা উত্তীর্ণ হতে পারনি তাদের প্রতি রইলো সমাবেদনা। আর কদিন পরেই তোমরা কলেজের পাট চুকিয়ে ঢুকে পড়বে কলেজ লাইফে। আর কিছুদিন পরেই ২৬মে থেকে অনলাইনে শুরু হবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। গতবার অনেকেই অনলাইন প্রক্রিয়ায় ভর্তি হতে গিয়ে অনেক ঝামেলায় পড়েছে, কেউতো পছন্দের কলেজে ভর্তিই হতে পারেনি! আর ওয়েবসাইট বিভ্রাট তো আর ছিলই। তাই এবার যারা একাদশ শ্রেণীতে ভর্তিরর জন্য অনলাইনে আবেদন করবে তাদের প্রতি আমার ছোট্র কিছু পরামর্শঃ * এবার সর্বোচ্চ ১০ টি কলেজে অবেদন করতে পারবে ফিশ একই থাকছে। * যে কলেজ তুমি ভর্তি হতে বেশি ইচ্ছুক তা পছন্দ তালিকার প্রথমে রাখবে যে কলেজে ভর্তি হতে চাও না তা তে আবেদন করার প্রয়োজন নেই এমনকি পছন্দ ক্রমের শেষেও নয়। * এমন হয় যদি তুমি ভাবো, পছন্দের কলেজে তোমার চান্স পাবার সম্ভাবনা কম আর তুমি অন্য কলেজেও ভর্তি হতে চাওনা সেক্ষেত্রে তোমার করণীয় হবে শুধুমাত্র তোমার পছন্দের কলেজটি সিলেক্ট কর আবেদন কর। হতে পারে তুমি যদি প্রথম মেধা তালিকায় চান্স না পাও তাহলে দ্বিতীয়, তৃতীয় মেধা তালিকা আছে। আর এসব ...

শবে বরাতের রজনীঃ করণীয় ও বর্যণীয়।

শবে বরাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার ঝড় বইছে। কেউ পক্ষে কেউ বিপক্ষে। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে অশ্লীল বাক্য বিনিময় করছেন। যা ঠিক নয়। আসুন এ নিয়ে একটু নিরপেক্ষ বিশ্লষণ করি। শবে বরাত কি: শবে বরাত বলতে আমরা লাইলাতুন নিছফি মিন শাবানকে বুঝি। সালাত, সিয়ামকে আমরা যেমন নামাজ এবং রোযা হিসেবে চিনি ঠিক তেমনি শবে বরাত একটি প্রচলিত পরিভাষা। হাদীসের এসেছে, ﺇﻥ ﺍﻟﻠﻪ ﻟﻴﻄﻠﻊ ﻓﻲ ﻟﻴﻠﺔ ﺍﻟﻨﺼﻒ ﻣﻦ ﺷﻌﺒﺎﻥ . ﻓﻴﻐﻔﺮ ﻟﺠﻤﻴﻊ ﺧﻠﻘﻪ . ﺇﻻ ﻟﻤﺸﺮﻙ ﺃﻭ ﻣﺸﺎﺣﻦ অর্থ: নিশ্চয়ই আল্লাহ শাবান মাসের অর্ধ (১৫ শাবান) রাত্রিতে আসমানে আসেন এবং সকলকে তিনি ক্ষমা করে দেন শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ব্যাক্তি ছাড়া। (ইবনু মাজা) উল্লেখিত হাদীসখানা সহীহ বলে প্রমাণিত। এই হাদীসের আলোকে বুঝা যায় এ রাতটি ফজিলতপূর্ণ। এ কারনে এ রাতে নফল বন্দেগী করলে কোন দোষ নেই। এ রাতে নির্দিষ্ট কোন ইবাদত সাব্যস্ত নেই। ঐ দিন কোন রোযা নেই। নবী স. ১২ মাসই আইয়ামুল বিদ তথা প্রত্যেক আরবী মাসের ১৩, ১৪, ১৫ তারিখ রোযা রাখতেন। শাবান মাস পুরোটাই রোযা রাখার চেষ্টা করতেন। সে হিসেবে কেউ রোযা রাখতে পারেন। লাইলাতুন নিছফি মিন শাবানের ফজিলত সম্পর্কিত আরো...