★ কোল্ড ড্রিংক খেলে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে। আসলে সব কোম্পানির কোল্ড ড্রিংকেই প্রচুর পরিমানে চিনি থাকে। আর চিনি শরীরকে ভারী করে দেয়। কোল্ড ড্রিংকের মাধ্যমে এই অতিরিক্ত পরিমানে চিনি খেলে আমাদের ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে।
★ কোল্ড ড্রিংক যে শুধু শরীরের ওজন বাড়িয়ে দেয় কিংবা দাঁতের ক্ষতি করে তাই নয়, অতিরিক্ত পরিমানে কোল্ড ড্রিংক খেলে ক্যানসার পর্যন্ত হতে পারে।
★ কোল্ড ড্রিংকে এক ধরণের সোডা থাকে, যা আমাদের খাবার হজমের সাহায্য করে। কিন্তু খাবার হজমের পাশাপাশি এই সোডা আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়। যা আমাদের মৃত্যুর পর্যন্ত কারণ হতে পারে।
★ কোল্ড ড্রিংক খেলে অকাল বার্ধক্য দেখা দিতে পারে। এমনকি মানুষের মনে হিংস্রতাও দেখা দেয়।
কোল্ড ড্রিংক খেলে ডায়াবিটিস, লিভারের সমস্যা, হৃদপিন্ডের সমস্যা, হাঁপানি প্রভৃতি দেখা দিতে পারে।
Comments
Post a Comment